বরের জুতা লুকানোয় কনের বাড়ি লুট, ভাঙল বিয়ে

২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ PM
বিয়ে বাড়ি

বিয়ে বাড়ি © প্রতীকী ছবি

সিরাজগঞ্জে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে কনের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে মোবাইল ও টাকা-পয়সাও। এর জেরে ভেঙে গিয়েছে বিয়েও। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে এ ঘটনা ঘটে।

কনেপক্ষের লোকজন বলেন, গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে শুক্রবার বিয়ে করতে আসেন। এ সময় জুতা লুকানোকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে না করেই কনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। একই সঙ্গে মোবাইল, টাকা-পয়সা লুট করে নিয়ে চলে যায়।

কনেপক্ষের আত্মীয় খাদিজা বেগম বলেন, বরকে স্মার্টফোন ও দশ আনা ওজনের সোনার চেইন দিয়ে আমরা বরণ করে নেই। আমরা প্রায় ২০০ লোকের আয়োজন করেছি। এর মধ্যে পাঁচ মণ দুধের দই, এক লাখ টাকা দামের গরু এবং অনুষ্ঠানে দাওয়াতে আসা লোকজনের দেওয়া টাকাসহ সবাইকে মেরে সব নিয়ে চলে যায় বর পক্ষের লোকজন।

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬