মাছ ধরার নৌকাসহ ৬ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ PM
ছয় জেলেকে ধরে নিয়ে গেছে  আরাকান আর্মির সদস্যরা

ছয় জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্যরা। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে পৃথক অভিযানে ঝিমংখালি নাফনদী সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে দুজন বাংলাদেশি এবং চারজন রোহিঙ্গা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা হঠাৎ করে নৌকায় উঠে জেলেদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্ত এলাকায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

অপরদিকে মিয়ানমারভিত্তিক আরাকান আপডেট নিউজ সূত্রে জানা গেছে, আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অননুমোদিত ভাবে মাছ ধরার অভিযোগে ৩ ডিসেম্বর পৃথক অভিযানে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স আরও ৬ বাংলাদেশি জেলেকে নৌকাসহ আটক করেছে। তারা জানায়, সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা আইন অনুযায়ী আটক জেলেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

হোয়াইক্যং ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, 'ঝিমংখালি সংলগ্ন নাফনদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৬ জেলেকে আটক করে। তাদের মধ্যে দুজন হোয়াইক্যং উত্তর পাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম ও রইক্ষ্যং গ্রামের অলি হোসনের ছেলে রিয়াজ উদ্দিন। বাকি চারজন রোহিঙ্গা।'

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, 'জেলে আটকের বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের অবগত করেনি। তবে আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।' ঘটনাটি স্থানীয় পর্যায়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬