তাহাজ্জুদের নামাজরত অবস্থায় মাদরাসা ছাত্রের মৃত্যু, সিসিটিভি ফুটেজ ভাইরাল

২৯ নভেম্বর ২০২৫, ০৯:১৫ PM
তাহাজ্জুদের নামাজ আদায় করতে গিয়ে আকরাম হোসেনের মৃত্যু

তাহাজ্জুদের নামাজ আদায় করতে গিয়ে আকরাম হোসেনের মৃত্যু © সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসায় তাহাজ্জুদের নামাজ আদায়কালে মারা গেছে ১২ বছরের ছাত্র আকরাম হোসেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে হেফজ খানায় নামাজরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে সে আরেক ছাত্রের কোলে ঢলে পড়ে। মাদরাসার সহপাঠীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, হঠাৎ কিশোর আকরাম নামাজে দাঁড়িয়ে হঠাৎ ঢলে পড়ে। তারপর তাকে অন্যরা ধরাধরি করে বসানো হয়। 
 
মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন জানান, আকরাম ১৬ পারা কোরআন হেফজ সম্পন্ন করেছিল এবং প্রতিদিনের মতোই সে তাহাজ্জুদের নামাজে অংশ নেয়। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠীদের মধ্যে শোক নেমে এসেছে।

পুলিশের তদন্ত কর্মকর্তা মো. আব্দুস সুলতান বলেন, ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। সকালে জানাজা শেষে আকরামের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬