জুমার নামাজের পর হবে মারামারি, মাইকিং করে ঘোষণা বড় ভাইয়ের

০৭ নভেম্বর ২০২৫, ০৯:২১ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৫, ০৯:২৮ AM
মাইকিং করার সময়ে

মাইকিং করার সময়ে © সংগৃ হীত

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে নিজের ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা মাইকিং করে প্রচার করেছেন বড় ভাই। পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়া সেই ঘোষণার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বৈরীহরিণমারী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস মিয়া বৃহস্পতিবার (৬ নভেম্বর) রিকশায় মাইক লাগিয়ে গোটা গ্রাম ঘুরে ঘোষণা দেন, আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর পানের বরজে ছোট ভাই হাবিজার এর সঙ্গে মারামারি হবে।

গ্রামবাসীও হতবাক এমন ঘোষণায়। স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, জমি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ থাকতেই পারে, কিন্তু প্রকাশ্যে মাইকিং করে মারামারির ঘোষণা, এটা আগে কখনও শোনা যায়নি।

প্রতিবেশী হামিদা খাতুন নামের এক গৃহবধূ বলেন, আমরা নিজের কানে শুনেছি, কুদ্দুস ভাই জুমার পর ভাইয়ের সঙ্গে মারামারি করবেন বলে মাইকে ঘোষণা দিচ্ছিলেন।

ঘটনা জানাজানি হতেই এলাকায় তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে বিষয়টি।

এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলি ভুট্টু বলেন, ঘটনার খবর পেয়ে আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে আনা হয়েছে। তার সঙ্গে কথা বলা হচ্ছে। এমন অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, পুলিশ সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬