নেত্রকোনায় ভুয়া ডাক্তার আটক

২০ নভেম্বর ২০২৫, ০৭:২৫ PM
আটক ভুয়া ডাক্তার প্রাকবীন সাংমা (বৃত্ত চিহ্নিত)

আটক ভুয়া ডাক্তার প্রাকবীন সাংমা (বৃত্ত চিহ্নিত) © সংগৃহীত

নেত্রকোনা দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ফান্দা এলাকা থেকে প্রাকবীন সাংমা নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ওই এলাকায় তার ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুর্গাপুর সদর ইউনিয়নে ফান্দা বাজার এলাকায় এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চেম্বার করে আসছেন প্রাকবীন সাংমা নামের এক ব্যক্তি। শুধু তাই নয়, ওনার চেম্বারে হার্বাল ও হোমিও চিকিৎসাও দিয়ে থাকেন। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ লিখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আজকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়।  

এ বিষয়ে মো. মিজানুর রহমান বলেন, ‘বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি ফান্দা বাজারে প্রাকবীন সাংমা নামের একজন ভুয়া ডাক্তার দীর্ঘদিন ধরে রোগীদের প্রতারিত করে আসছে। আজ ঘটনাস্থলে এসে দেখি তার সকাল সার্টিফিকেট ভুয়া এবং এমবিবিএস মিনিং কি তিনি এটাই জানে না। পরবর্তী সময়ে তাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন, ৫-১০ টাকায় চলে নয়নের সংসার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের নিহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ী ডিগ্রি কলেজে বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬