দুই শতাংশ জমির বরাদ্দ পেলেও দলিল করে নেন দুই একরের, অতঃপর...

১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ AM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৫, ১০:৫৩ AM
আলমগীর হাওলাদার

আলমগীর হাওলাদার © সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ বরাদ্দ পাওয়া দুই শতাংশ জমি জাল-জালিয়াতির মাধ্যমে শ্রেণি পরিবর্তন করে ২ একর জমি নিজ নামে দলিল করেছিলেন আলমগীর হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি। ৫ বছর পরে অবশেষে ধরা পড়েছেন তিনি। তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ভূমি অফিসের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নিজ নামে ওই জমির নামজারি করতে গেলে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীকের নজরে আসে। পরে তার নির্দেশে তাকে আটক করা হয়।  

এ ঘটনায় আলমগীরসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কলাপাড়া সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা গোলাম মোস্তফা মামলাটি করেছেন।

আরও পড়ুন : ‘বিগো লাইভে’ পরিচয় থেকে ত্রিভুজ প্রেম—বন্ধুর হাতে খুন আশরাফুল

মামলার এজাহারে বলা হয়েছে, কুয়াকাটা পৌরসভার বাসিন্দা আলমগীর হোসেন ২০২০ সালে মুজিব শতবর্ষের ঘরসহ দুই শতাংশ জমির বরাদ্দ পান। কিন্তু তিনি জালিয়াতির মাধ্যমে কুয়াকাটার একটি খাস খতিয়ানের ২ একর জমি নিজ নামে দলিল করিয়ে নেন। এর আগে আশ্রয়ণ প্রকল্পের জমির শ্রেণি পরিবর্তন করে নেওয়ার বিষয় আমলে নিয়ে অধিকতর তদন্ত করছে দুদক।  

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নামজারির আবেদনের বিপরীতে জমা দেওয়া দলিলটি আমার কাছে সন্দেহজনক মনে হয়। পরে সাব-রেজিস্টারের মাধ্যমে নিশ্চিত হতে পারি দলিলটি জাল। পরে নিয়মানুযায়ী নামজারির আবেদন করা ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950