সাময়িক সময়ের জন্য মেট্রোরেল বন্ধ

০২ নভেম্বর ২০২৫, ০১:০৫ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ০১:১২ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের জন্য সাময়িক সময়ের জন্যে মেট্রোরেল বন্ধ রয়েছে। আজ রবিবার (২রা নভেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, পল্লবী হতে মিরপুর ১১ এর মধ্যবর্তী মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের জন্য আজ দুপুর ১২:৪০ থেকে  ১:১০ পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

 

সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি
  • ০৪ অক্টোবর ২০২৬
মাল্টার দাম নিয়ে মন্ত্রীকে কথা বলতে হলো কেন?
  • ০৪ অক্টোবর ২০২৬
বুর্কিনা ফাসোকে ‘সেভেন আপের’ লজ্জা দিল আর্জেন্টিনা
  • ০৪ অক্টোবর ২০২৬
পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
  • ০৪ অক্টোবর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬