যশোর বোর্ডে পাঁচ কলেজে শতভাগ শিক্ষার্থী পাস

১৬ অক্টোবর ২০২৫, ১০:১৭ PM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাঁচ কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ বছর পাসের হারে দেশের মধ্যে তলানির বোর্ডটি। পাসের হার ৫০.২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী। গত বছরের (২০২৪)  তুলনায় ফলাফল অনেক খারাপ হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ অনেক কমে গেছে। গত বছর পাসের হার ছিল ৬৪.২৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা বোর্ডের হলরুমে ফলাফল প্রকাশ করার সময় এ তথ্য তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষা বোর্ডে  শতভাগ পাস করেছে পাঁচটি কলেজ। শতভাগ পাশের তালিকায় কলেজগুলোর মধ্যে রয়েছে  ঝিনাইদহ ক্যাডেট কলেজ, যশোরের কেশবপুরের মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, সাতক্ষীরার বদহাটা মহিলা কলেজ, খুলনার মেলেটারি কলেজিয়াট স্কুল ও খুলনার নেভি স্কুল অন্ড কলেজ। 

ফলাফলের বিষয়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোছাম্মৎ আসমা বেগম বলেন, এ বছর যশোর শিক্ষা বোর্ডের ফলাফল তুলনামূলক ভালো হয়নি। তবে, প্রকৃত মেধার বিকাশ ঘটেছে। আগামীতে ভাল ফলাফল করার জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। ভালভাবে কলেজগুলো মনিটরিং করা হবে। শতভাগ পাসের হার এমন কলেজের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হবে।

ট্যাগ: যশোর
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9