ব্রাহ্মণবাড়িয়ার ৩ কলেজে পাস করেননি কেউ

১৬ অক্টোবর ২০২৫, ০৯:১৫ PM
নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ

নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বিজয়নগর উপজেলার তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাস করতে পারেননি। ফলে পুরো প্রতিষ্ঠানগুলো এবার শতভাগ অকৃতকার্য হয়েছে।

জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় মাত্র ৩ জন শিক্ষার্থী, বিজয়নগরের নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে অংশ নেয় ৬ জন এবং চান্দপুর স্কুল অ্যান্ড কলেজে অংশ নেয় ১১ জন শিক্ষার্থী। তবে তিনটি প্রতিষ্ঠানেই কেউ পাস করতে পারেননি।

এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষক সংকট, একাডেমিক দুর্বলতা, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও পর্যাপ্ত প্রস্তুতির অভাবই এমন ফলাফলের জন্য দায়ী।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তারা মো. জুলফিকার হোসেন জানিয়েছেন, ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দুর্বল প্রতিষ্ঠানগুলোর একাডেমিক তদারকি বাড়ানো হবে। তা ছাড়া কেনো এমন ফলাফল আসল এই বিষয়ে শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে। 

এসএসসির ফলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের ৭০ শতাংশই ছাত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
জিতল বাংলাদেশ, চাপে ভারত
  • ১৬ আগস্ট ২০২৬
উখিয়া-টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
  • ১৬ আগস্ট ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনের ডাক জামায়াতের
  • ১৬ আগস্ট ২০২৬
অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা প্রধা…
  • ১৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage