অনলাইনে ইলিশ বিক্রিতে নিবন্ধন পেল চাঁদপুরের ৭ ব্যবসায়ী

০৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ PM
ব্যবসায়ীর হাতে নিবন্ধন সনদ তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

ব্যবসায়ীর হাতে নিবন্ধন সনদ তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন © টিডিসি

অনলাইনে ইলিশ বিক্রিতে প্রতারণা ও হয়রানি ঠেকাতে চাঁদপুর জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধনের আবেদন গ্রহণ করা হয়। সারা দেশ থেকে মোট ৪৪টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ৭ জন ব্যবসায়ীর হাতে নিবন্ধন সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসক বলেন, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে প্রাথমিকভাবে ৭ জনকে নিবন্ধন দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া প্রতিবছর চালু থাকবে। নিবন্ধনের জন্য কোনো ফি নেওয়া হয়নি এবং ভবিষ্যতে নবায়নকালেও কোনো অর্থ নেওয়া হবে না।

তিনি আরও বলেন, কোনো ব্যবসায়ী যদি তার কার্যক্রম বন্ধ রাখেন, তাহলে তার নিবন্ধন বাতিল করা হবে। মূলত চাঁদপুরের ইলিশের ঐতিহ্য ও সুনাম রক্ষাই এ উদ্যোগের মূল লক্ষ্য, যাতে কেউ চাঁদপুরের নাম ব্যবহার করে প্রতারণা করতে না পারে।

নিবন্ধিত ব্যবসায়ীদের তালিকা জেলা প্রশাসকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান ডিসি। তিনি আশা প্রকাশ করেন, এতে অন্য ব্যবসায়ীরাও নিবন্ধনের প্রতি আগ্রহী হবেন এবং বাইরের জেলার প্রতারকরাও নিরুৎসাহিত হবেন।

নিবন্ধিত ব্যবসায়ীদের উদ্দেশে ডিসি বলেন, শুধু চাঁদপুরের স্থানীয় ব্যবসায়ীরাই এই নিবন্ধন পেয়েছেন। অন্য জেলার কেউ চাঁদপুরের ইলিশ বিক্রি করতে পারবে না। কেউ যেন হাতিয়ার ইলিশকে চাঁদপুরের নামে বিক্রি না করেন, এতে ক্রেতারা প্রতারিত হন এবং চাঁদপুরের ইলিশের সুনাম ক্ষুণ্ন হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন বলেন, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ৪৪টি আবেদন পাওয়া গেছে। যাচাই শেষে ৭ জনকে নিবন্ধন প্রদান করা হয়েছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং জেলার যেকোনো বাসিন্দা আবেদন করতে পারবেন।

অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধনপ্রাপ্ত ফেসবুক পেজগুলো হলো, ইলিশ ভাইয়া চাঁদপুর, মাছ পল্লী, একিন সপ, তাজা ইলিশ.কম, ইলিশ রানী, রুপালী বাজার, সজিব ইলিশের বাজার চাঁদপুর,

উদ্যোগের উদ্দেশ্য হলো,চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশের সুনাম অক্ষুণ্ন রাখা এবং অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা প্রতিরোধ করা।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9