ট্রেনে কাটা পড়ে কারখানা শ্রমিকের মৃত্যু

৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন (৩০) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের ডাউন লাইনে ৬৭/৮ নাম্বার পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার বদি মাস্টার বাড়ির বাসিন্দা আজিজুল হকের সন্তান। তিনি স্থানীয় একটি শিল্পকারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, সকাল ৯টার দিকে আপ-ডাউন লাইনে একত্রে ট্রেন আসাতে উনি একটি লাইন পার হতে পারলেও আরেকদিকে আসা ট্রেন লক্ষ্য করেনি, সাথে সাথে দ্রুতগামী ট্রেনের কাটা পড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ে ঢাকায় একজন শিক্ষার্থীর খরচ কত?

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে, ট্রেনে কাটা পড়ে নিহত লোকটির মাথা আর দেহ আলাদা হয়ে গেছে তাই চেনার কোনো উপায় নেই, তবে লোকটির ফোনে থাকা কয়েকটি নাম্বারে যোগাযোগ করেছি কেউ চিনে না বলতেছে। 

ঘটনার পর পর ঘটনাস্থলে যান জোরারগঞ্জ থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশ। সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) আশরাফ সিদ্দিকী বলেন, আমরা ঘটনাস্থলে এসে একটি মৃতদেহ উদ্ধার করেছি, মোবাইলের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছি, স্বজনদের খবর দেয়া হয়েছ, উনারা আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ২টি আধুনিক অ্যাম্বুলেন্স দিল রাব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ-মাউশির বিশেষ সভা চলছে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9