ভাঙ্গুড়ায় ট্রেন লাইনচ্যুতি: কয়েক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ AM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ AM
উদ্ধার শেষে ভাঙ্গুড়া স্টেশন ছাড়ছে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস

উদ্ধার শেষে ভাঙ্গুড়া স্টেশন ছাড়ছে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস © টিডিসি ফটো

পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়লে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনের লুপ লাইনে একটি ঢাকাগামী ট্রেনকে সাইট দিতে দাঁড়ায়। পরবর্তীতে মূল লাইনে উঠতে গেলে ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।

আরও পড়ুন: ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি কার্যক্রম শেষ, ক্লাস শুরুর তারিখ ঘোষণা

স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম জানান, ‘সিগনাল অমান্য করে দ্রুতগতিতে মূল লাইনে ওঠার চেষ্টায় এ দুর্ঘটনা ঘটে।’

খবর পেয়ে ঈশ্বরদী থেকে রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সকাল ৯টা ১৫ মিনিটে উদ্ধার কাজ শেষে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানান বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. হাসিনা খাতুন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬