মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ AM
নিহত আবিদ হাসান ও জিহাদ সরকার

নিহত আবিদ হাসান ও জিহাদ সরকার © সংগৃহীত

বগুড়ায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। বগুড়া হাইওয়ে পুলিশ সুপার শহীদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়ার ওয়াজেদ সরকারের ছেলে আবিদ হাসান (১৭) ও একই উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার (১৮)।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। মৃতদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের স্বজনেরা কোনো অভিযোগ না করায় আবেদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9