যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ PM
শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করা হচ্ছে

শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করা হচ্ছে © টিডিসি

জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে হেনস্তার ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের নিউমার্কেট মোড়ে মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা শেখ হাসিনার অস্থায়ী ছবিতে ডিম নিক্ষেপ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন এনসিপির সাতক্ষীরা কমিটির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু, নেতা নাজমুল ইসলাম, জেলা কমিটির সদস্য শেখ আবদুল্লাহ ও শেখ আল ইমরান। এ ছাড়া গণতান্ত্রিক ছাত্র সংসদের সম্পাদক প্রার্থী রাদিত হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা এনসিপির পলাশ হোসেন।

বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচার শেখ হাসিনার অনুসারীরা দেশে-বিদেশে সক্রিয় রয়েছে। নিউইয়র্কে ‘জুলাই বিপ্লবের সৈনিক’ আখতার হোসেনকে সন্ত্রাসী বাহিনী ডিম নিক্ষেপ ও অশ্রাব্য গালাগালের মাধ্যমে হেনস্তা করেছে। এর দায় প্রশাসন এড়াতে পারে না বলেও তারা দাবি করেন।

নেতারা আরও বলেন, আওয়ামী লীগ এখনো বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে, অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। নিউইয়র্কের ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬