অবশেষে মারা গেল কবরস্থানে দিয়ে যাওয়া চাঁদপুরের সেই নবজাতক

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ PM
মৃত বলে শিশুকে কবরস্থানে রেখে আসে

মৃত বলে শিশুকে কবরস্থানে রেখে আসে © টিডিসি

অবশেষে মারা গেল কবরস্থানে দিয়ে যাওয়া চাঁদপুরের সেই নবজাতক। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নবজাতকের মৃত্যু হয়। 

আজ দুপুরে চাঁদপুরে কবরস্থানের দায়িত্বে থাকা শাহজাহান মিয়াজীর নিকট এক অজ্ঞাত ব্যক্তি শিশুটিকে দিয়ে যায়। পরে দেখা যায় বাচ্চাটি জীবিত রয়েছে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

শাহাজাহান মিয়াজী বলেন, নামাজ শেষে তার রুমের সামনে কালো চেক শার্ট পরা একজন পুরুষ বাচ্চাটিকে মৃত বলে দাফনের জন্য দিয়ে যায়। 

পরে তারা বাচ্চাটিকে দাফনের জন্য কবরস্থানের ভেতরে নিয়ে গেলে দেখা যায় যে সদ্য জন্ম নেয়া শিশুটি জীবিত রয়েছে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে পরে চাঁদপুর জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন দায়িত্ব নিয়ে সাংবাদিক মুসাদ্দেক আল আকিবের সহযোগিতায় শিশুটিকে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতালের এন‌আইসিইউতে রাখা হয়। 

কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির ওজন ৮শ গ্রাম। চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন শিশুটির সুস্থতার জন্য চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু দুপুর থেকে চিকিৎসা চললেও কিছুক্ষণ আগে নবজাতকটি মারা গেছে বলে নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬