নামাজ পড়তে গিয়ে আর ফেরেননি ব্যবসায়ী, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ PM
নিহত ব্যবসায়ী জামশেদ ভূঁইয়া

নিহত ব্যবসায়ী জামশেদ ভূঁইয়া © সংগৃহীত

কুমিল্লায় নিখোঁজের একদিন পর রেল সড়কের পাশ থেকে ব্যবসায়ী জামশেদ ভূঁইয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা খবর দিলে নগরীর পালপাড়া রেললাইনের পাশ থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জামশেদ ভূঁইয়া কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ড কালিয়াজুরী ভূইয়া বাড়ির সাবেক কমিশনার আব্দুল কুদ্দুস ভুইয়ার ছেলে। সম্প্রতি একই এলাকায় ভাড়া বাসায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম নিহত হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাগরিবের নামাজ আদায় করার জন্য বাসা থেকে বের হয়েছিলেন জামশেদ। এরপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় তার বড় ভাই একটি অভিযোগ দায়ের করেছিলেন।

স্থানীয়রা জানান, গত সপ্তাহে একই এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সুমাইয়া আক্তার ও তার মা তাহমিনা বেগম হত্যার শিকার হয়েছিলেন। সপ্তাহ না পেরোতেই আবারো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক ব্যবসায়ী। আইনশৃঙ্খলার এমন অবনতির কারণে কুমিল্লায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

এই বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় নিহত জামশেদ ভূঁইয়ার ভাই থানায় অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন মাগরিবের নামাজ পড়তে গিয়ে তার ভাই বাসায় ফেরেননি। রবিবার সন্ধ্যায় আমরা লাশ উদ্ধার করেছি। হত্যার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬