সুন্দরবনের ডিমেরচরে সমুদ্রে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ PM
পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমেরচর এলাকা

পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমেরচর এলাকা © সংগৃহীত

পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমেরচরে গোসলে নেমে সমুদ্রে তলিয়ে গেছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামের এক পর্যটক। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক মাহিত রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার বাসিন্দা। তার বাবার নাম শেখ সুলতান মাহমুদ আসাদ।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান জানান, ঢাকা থেকে আসা পর্যটকবাহী জাহাজ ‘এমভি দি এক্সপ্লোরার’ শনিবার সকালে কচিখালীতে নোঙর করে। সেখান থেকে পর্যটকেরা নৌকাযোগে ডিমেরচরের সি-বিচে ঘুরতে যান। এ সময় মাহিত তার বাবা-মায়ের সঙ্গে গোসলে নামলে হঠাৎ পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে জাহাজের স্টাফ ও বনরক্ষীরা উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

ট্যুর অপারেটরস অব সুন্দরবন অ্যাসোসিয়েশনের (টোয়াস) সেক্রেটারি নাজমুল আযম ডেভিট বলেন, শুক্রবার সন্ধ্যায় জাহাজটি ঢাকা থেকে ছেড়ে আসে। রবিবার রাতে খুলনায় পর্যটকদের নামিয়ে দেওয়ার কথা ছিল। নিখোঁজ পর্যটককে উদ্ধারে মোংলা কোস্টগার্ডের সহায়তা নেওয়া হয়েছে। ইতোমধ্যে কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, বনরক্ষীরা স্পিডবোট নিয়ে সমুদ্রে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি কোস্টগার্ডও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ট্যাগ: নিখোঁজ
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9