জিপিএ-৫ পাওয়া মেধাবীর ভর্তি সংকটে এগিয়ে এলো ছাত্রশিবির

১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ PM
সহায়তা তুলে দিচ্ছে ছাত্রশিবিরের

সহায়তা তুলে দিচ্ছে ছাত্রশিবিরের © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আর্থিক সংকটে কলেজে ভর্তির দ্বারপ্রান্তে থেমে যাওয়া এক মেধাবী ছাত্রীকে ভর্তি সহায়তা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আনোয়ারা উপজেলা শাখা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার হাইলধর ইউনিয়নের হাইলধর গ্রামে গিয়ে ওই ছাত্রী পপি আক্তারের হাতে ভর্তি সহায়তার অর্থ তুলে দেন উপজেলা ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক সাকিবুল ইসলাম।

পপি আক্তার এ বছর হাইলধর বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে জিপিএ-৫ অর্জন করেন। তবে অর্থনৈতিক সংকটে কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল তার। বিষয়টি জানাজানি হলে তার পাশে দাঁড়ায় উপজেলা ছাত্রশিবির।

সহায়তা প্রদানের সময় সাকিবুল ইসলাম বলেন, ‘অভাবের কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা ঝরে যায়। আমরা চাই না অর্থনৈতিক কষ্ট কোনো স্বপ্নকে থামিয়ে দিক। একজন শিক্ষার্থী যেন তার যোগ্যতা অনুযায়ী উচ্চশিক্ষা লাভ করতে পারে, সেটিই আমাদের প্রচেষ্টা।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরাই জাতির সম্পদ। তাদের হাত ধরেই নৈতিক, সুশিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গড়ে উঠবে। ছাত্রশিবির সবসময়ই অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে।’

আরও পড়ুন: কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়েসহ নিহত ৩

এ সময় ছাত্রী পপি আক্তারের পিতা মোহাম্মদ মুছা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমরা কোনরকমভাবে পরিবার চালাই। আমার মেয়ে খুব মেধাবী, সে ভালো করে পড়াশোনা করতে চায়। কলেজে ভর্তি হতে গেলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এগিয়ে আসে। তাদের জন্য দোয়া করছি।’

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬