সাতক্ষীরায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ PM
জেলা প্রশাসকের সভা

জেলা প্রশাসকের সভা © সংগৃহীত

সাতক্ষীরায় শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। পাশাপাশি ক্লাস চলাকালে কোনো শিক্ষক নিজ বাড়ি বা অন্য কোনো স্থানে কোচিং চালালে প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনার্স-মাস্টার্স কলেজ এবং ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দের অংশগ্রহণে আয়োজিত ‘শিক্ষার মনোনয়ন করণীয়’শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রতিটি ক্লাসে শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। শ্রেণিকালীন সময়ে বিদ্যালয়ের ফটক তালাবদ্ধ রাখতে হবে। কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধূমপান প্রতিরোধে উদ্যোগ নিতে হবে। বর্তমানে কোচিং অনেকটা ফ্যাশনে পরিণত হয়েছে, তবে অভিভাবকদের মানসিকতার পরিবর্তন এনে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার দিকে মনোনিবেশ করানো প্রয়োজন। এছাড়া পরীক্ষায় ১০০ শতাংশ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার দিকেও জোর দেন তিনি।

 

 

প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিমালায় পরিবর্তন, যুক্ত হলো ৭ শর্ত
  • ১৮ জুলাই ২০২৬
দাবানলের ধোঁয়ায় ছেয়ে গেছে নিউইয়র্ক, শুল্ক আদায়ের হুমকি দিলে…
  • ১৮ জুলাই ২০২৬
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের চলাফেরায় কড়াকড়ি
  • ১৮ জুলাই ২০২৬
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে ৩২ শিক্ষক …
  • ১৮ জুলাই ২০২৬
নানা সমস্যায় জর্জরিত উপকূলের বাতিঘর পিটিডি একাডেমি
  • ১৮ জুলাই ২০২৬
তিতাস গ্যাস ট্রান্সমিশন পিএলসিতে ১৩৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence