বিয়ের দুই মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় নববধূর মৃত্যু

৩১ আগস্ট ২০২৫, ০৮:০০ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বরগুনার আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নববধূ তানিয়া আক্তার (২২)। শনিবার (৩০ আগস্ট) দুপুরে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় তানিয়া একটি মোটরসাইকেলে আরও দুইজনের সঙ্গে ছিলেন। হঠাৎ করে তিনি সড়কে ছিটকে পড়লেও চালক ও অপর আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নিহত তানিয়া আক্তার আমতলীর কালিবাড়ী এলাকার জালাল মৃধার মেয়ে। মাত্র দুই মাস আগে তার বিয়ে হয়েছিল বরগুনার এক সেনা সদস্য নাইম হোসেনের সঙ্গে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে তানিয়া বিশেষ একটি কাজে কুয়াকাটায় যাচ্ছিলেন। অতিরিক্ত গতির কারণে মানিকঝুড়ি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং তানিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন: চবিতে স্থানীয়দের হামলায় আহত শতাধিক শিক্ষার্থী, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন

স্থানীয় ট্রাকচালক রুহুল আমিন রকি আহত অবস্থায় তানিয়াকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে ট্রাকচালক রুহুল আমিন রকি বলেন, ‘মোটরসাইকেলে তিনজন যাচ্ছিল। হঠাৎ ওই নারী পিছন থেকে ছিটকে পড়েন। কিন্তু মোটরসাইকেলটি না থেমে দ্রুত চলে যায়। পরে আমি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

তানিয়ার চাচা জাকারিয়া মৃধা জানান, চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে তানিয়া মৃত্যুবরণ করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, ‘আহত অবস্থায় তানিয়াকে আমাদের হাসপাতালে আনা হয়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় বরিশালে পাঠানো হয়েছিল।’

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় নববধূর মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মোটরসাইকেলের চালক পলাতক রয়েছে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9