ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ

৩০ আগস্ট ২০২৫, ০৭:৩২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১০:৩৪ PM
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) বিকাল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গলাচিপা পৌর মঞ্চ থেকে গণঅধিকার পরিষদ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘নুরুল হক নুর দেশের জনগণের জন্য আন্দোলন করতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছেন। শুক্রবার রাতে সেনা ও পুলিশ বাহিনীর বর্বরোচিত হামলায় শুধু নুর নয়, গণঅধিকার পরিষদের প্রতিটি নেতাকর্মী ও দেশের স্বাধীনচেতা মানুষের ওপর হামলার শামিল। জনগণকে সঙ্গে নিয়ে এ দমন–পীড়নের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত রাজপথে থাকব।’

বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিল এবং চেয়ারম্যান জিএম কাদেরের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে নুরুল হক নুরের ওপর হামলার বিচার চান। 

সমাবেশে বক্তব্য দেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোয়েবুর রহমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবু নাঈম, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মুহিবুল্লাহ এনিম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সদস্যসচিব মো. নাজমুল হাসান, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মো. বশির রাড়ী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, সিনিয়র সহসভাপতি তারিকুল ইসলাম মুন্না।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের, সদস্যসচিব জাকির মুন্সি, পৌর আহ্বায়ক লিটন মাতব্বর, সদস্যসচিব রেজা মাহমুদ, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রাসেল, সদস্যসচিব আবুল হোসেন প্রমুখ।

সমাবেশে উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দলের পক্ষ থেকে রোববার প্রতিটি ইউনিয়নেী মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজনের কথা জানানো হয়েছে। 

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬