সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, আহত ৪

৩০ আগস্ট ২০২৫, ০৭:১২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০১:৪৪ AM
সীমান্ত

সীমান্ত © সংগৃহীত

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাতের এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার (৩০ আগস্ট) বিকেল পর্যন্ত নিহত যুবকের মরদেহ ভারতের অভ্যন্তরে আছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত চারজন হলেন- জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক এবং জুমিল আহমদ। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন যুবক চোরাচালানের কাজে ভারত সীমান্তে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুর রহমান। নিহতের মরদেহ ভারতের ভেতরে পড়ে রয়েছে।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, আমরা খবর পাওয়ার পরই বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছি। নিহত যুবকের নাম-পরিচয় নিশ্চিত করা গেছে। মরদেহ ভারতের ভেতরে থাকায় সেটি ফেরত আনার প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজই শেষ হচ্ছে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গাজা নিয়ে তথ্যচিত্র, অস্কারজয়ী নির্মাতাদের নাগরিকত্ব কেড়ে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9