নেতৃত্বের গুণগত পরিবর্তন না হলে ঐক্যের বাংলাদেশ সৃষ্টি করা সম্ভব নয়: এ্যানি 

২৪ আগস্ট ২০২৫, ০৭:৫৪ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৩৮ AM
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি © টিডিসি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘নেতৃত্বের যদি গুণগত পরিবর্তন না হয়, তাহলে রাজনৈতিক দলেরও পরিবর্তন হবে না। বাংলাদেশ গত ১৭ বছরে যে দুঃশাসনের মধ্যে ছিল, যে দুর্নীতির মধ্যে আবদ্ধ ছিল, যে অরাজনৈতিক ফ্যাসিবাদি ট্রেন্ড ছিল, এ ট্রেন্ড থেকে বাহির করে নিয়ে এসে নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ, জিয়ার স্বপ্ন, ঐক্যের বাংলাদেশ, সুদৃঢ় বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ আমরা সৃষ্টি করতে পারব না।’

রবিবার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ্যানি বলেন, রাজনীতি হচ্ছে সম্মান আর সেবার জায়গা। পকেটস্থ করার জন্য রাজনীতি নয়। কেউ যদি এ উদ্দেশ্যে রাজনীতি করতে চান, তাহলে বিএনপি থেকে বিদায় নিতে হবে।

তিনি বলেন, ‘তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করেছেন। আমরা তার অপেক্ষায় আছি। নভেম্বরের মধ্যে আমরা তাকে কাছাকাছি দেখতে পারব ইনশাআল্লাহ। তারেক রহমান দেশে ফেরার আগেই দুর্নীতি বন্ধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নানা পরিকল্পনা তৈরি করছেন।’

হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এ সম্মেলনে কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে এবং সদস্যসচিব নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায়  প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুনের রহমান শামীম। প্রধান বক্তা ছিলেন দলের সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবুসহ অনেকে। 

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য এক প্ল্যাটফর্মে ‘অ্যাডমিশন হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের দুদিন পরও থমথমে ইবি, প্রস্তুত অতিরিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9