মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, কিন্তু বাবা কে?

২২ আগস্ট ২০২৫, ০৭:৫০ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৭:৩৪ AM
মানসিক ভারসাম্যহীন যুবতীর ছেলে সন্তান

মানসিক ভারসাম্যহীন যুবতীর ছেলে সন্তান © টিডিসি

ময়মনসিংহের ফুলপুরে মানসিক ভারসাম্যহীন যুবতী (১৯) ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। ওই যুবতী মা হলেও, তবে ওই শিশুর বাবা কে তা জানা যায়নি। বুধবার (২০ শে আগস্ট) সন্ধ্যার পর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ডোবার পাড় বাজার সংলগ্ন নবী হোসনের বাড়িতে সন্তান প্রসব করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা রাতেই অ্যাম্বুলেন্সসহ ফুলপুর হাসপাতালে এক নার্স ঘটনাস্থলে পাঠিয়ে মা ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অধিদপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ, তাকওয়া অসহায় সেবা সংস্থা নিয়মিত খোঁজ রাখছেন।

তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মো. তপু রায়হান রাব্বি বলেন, আগেও এমন একটি ঘটনা ঘটেছিল। আমার সংগঠন সব সময় ওই নবজাতকের পাশে ছিলাম। এবারও শেষ পর্যন্ত আমরা ওই নবজাতকের পাশে থাকব।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাহাত চৌধুরী বলেন, মা ও শিশু এখন সুস্থ আছে। তবে বাচ্চাটির ওজন ২ কেজি ১০০ গ্রাম। ঠিক মত মায়ের বুকের দুধ পেলে সুস্থ থাকবে। যতদিন হাসপাতালে থাকবে আমরা সেবা পরিপূর্ণ সুস্থ করে তুলব। 

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

ফুলপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শিহাব উদ্দিন খান বলেন, গতকাল এক মানসিক ভারসাম্যহীন যুবতী ছেলে সন্তানের জন্ম দিয়েছে। নৈতিকতা আজ চরমভাবে বিপর্যস্ত। উপজেলা কমিটির মাধ্যমে খুব শীঘ্রই এই নবজাতকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

তিনি আরও বলেন, ২০২৩ সালে এমন একটি ঘটনা ঘটেছিল। যা উপজেলা প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ, তাক্ওয়া অসহায় সেবা সংস্থাসহ সবাই ওই নারীর পাশে ছিল। পরে ওই শিশুকে ছোট্ট সোনামনি নির্বাস আজিমপুরে পাঠানো হয়েছিল। 

কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9