শার্শায় ড্যানিসপো হল্যান্ড কোম্পানির আলু চাষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

২১ আগস্ট ২০২৫, ০২:১২ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৯:১০ AM
আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে আলোচনা সভা

আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে আলোচনা সভা © টিডিসি ফটো

যশোরের শার্শায় ড্যানিসপো হল্যান্ড কোম্পানির উন্নতমানের বীজ আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে মুন্সিগঞ্জের টংগীবাড়ীর আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স অরিত্র এন্টারপ্রাইজের আয়োজনে এ সভা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন এনটিভির শার্শা প্রতিনিধি হিরোন আহম্মেদ ও সাংবাদিক নাজমুল ইসলাম।

শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিনের সভাপতিত্বে এবং নাভারণ প্রেসক্লাবের সভাপতি রাজু আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেসার্স অরিত্র এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রনি শেখ।

আরও পড়ুন: কামিল পরীক্ষার ফল প্রকাশ, দুই বর্ষ মিলিয়ে পাস ৩৮ হাজার

রনি শেখ তার বক্তব্যে বলেন, ড্যানিসপো হল্যান্ড কোম্পানির ডায়মন্ট, রোমান্টিকা ও মারিনেল্লা জাতের বীজ আলু অধিক ফলনশীল, ভাইরাসমুক্ত এবং কোল্ড স্টোরেজ ছাড়াই দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। এ জাতের আলুর জার্মিনেশন ক্ষমতাও অত্যন্ত ভালো। তাই কৃষকদের এ জাতের বীজ আলু চাষ করে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীপক কুমার সাহা ও বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ। এছাড়াও শার্শা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলার প্রান্তিক কৃষক, সার ও বীজ ব্যবসায়ীসহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9