কামিল পরীক্ষার ফল প্রকাশ, দুই বর্ষ মিলিয়ে পাস ৩৮ হাজার

২১ আগস্ট ২০২৫, ১২:২৪ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৭:২৫ AM
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশ করা হয়েছে। এতে দুই বর্ষ  মিলিয়ে পাস করেছেন ৩৮ হাজার ৭৫১জন শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম নিজ কার্যালয়ে এই ফল ঘোষণা করেন। 

প্রকাশিত ফলাফলের প্রথম বর্ষে মোট ২১ হাজার ৩৯০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ৭৮৬ জন পাস করেছেন। এছাড়াও ফলে ২ হাজার ২০২ জন ফেল করেছেন,  স্থগিত রাখা হয়েছে ৩৯২ জনের ফল। পরীক্ষায় মোট ১০ জনকে বহিষ্কার করা হয়েছে। এই বর্ষের উত্তীর্ণের হার ৮৭.৮৩%।

অন্যদিকে, দ্বিতীয় বর্ষে মোট ২০ হাজার ৪৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ হাজার ৯৬৫ জন পাস করেছেন। পরীক্ষায় ৪৬৩ জন ফেল করেছেন, স্থগিত রাখা হয়েছে ২৫ জনের ফল। এছাড়াও ৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এই বর্ষে উত্তীর্ণের হার ৯৭.৬১%।

ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd-এ পাওয়া যাবে।

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬