মাইলস্টোন ট্র্যাজেডি: বাড়ল মৃত্যুর সংখ্যা

২৮ জুলাই ২০২৫, ০৯:১০ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৭:১৩ AM
সাহিল ফারাবি আয়ান

সাহিল ফারাবি আয়ান © সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান (১৪) নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। 

এ নিয়ে মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর সংখ্যা ৩৫ এ দাঁড়ালো।

সাহিল ফারাবি আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণিতে ছাত্র ছিলো। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত পৌনে ২টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবি আয়ান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। এই ঘটনায় সর্বমোট এখন পর্যন্ত জাতীয় বার্নে ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল বার্নে একজনের মৃত্যু হয়।

বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬