খড়ের গাদায় লুকানো অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

২৫ জুলাই ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ১০:৫০ PM
  বাগেরহাটে খড়ের গাদায় লুকানো ১২ ফুট অজগর উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত করা হয়

বাগেরহাটে খড়ের গাদায় লুকানো ১২ ফুট অজগর উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত করা হয় © টিডিসি

বাগেরহাটের শরণখোলায় খড়ের গাদায় ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা। পরে বন বিভাগের মাধ্যমে এটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের শরণখোলা গ্রামের ফিরোজ মিস্ত্রির বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।

উদ্ধার অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট ও ওজন ১৫ কেজি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা অজগরটি মুরগির খোপে ঢুকে কয়েকটি মুরগি খেয়ে ফেলে এবং পরে খড়ের গাদায় লুকিয়ে থাকার চেষ্টা করে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো হয়।

সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ‘স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অজগরটি আমাদের কাছে হস্তান্তর করা হলে আমরা শরণখোলা রেঞ্জ অফিসের দক্ষিণ পাশে ধাবড়ি এলাকায় সুন্দরবনের বনে এটি অবমুক্ত করি।’

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬