শিবচরে এক্সপ্রেসওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

২৪ জুলাই ২০২৫, ০৩:২৯ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
শিবচরে কাভার্ডভ্যান-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ

শিবচরে কাভার্ডভ্যান-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ © টিডিসি ফটো

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে কাভার্ডভ্যান-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। নিহতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার মাসুদ বিশ্বাস(৫৫) ও ফিরোজা বেগম(২৮)। তারা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিল বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৪ জুলাই) ভোরে পদ্মারেল স্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা নামক স্থানের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। 

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এসময় পেছনে থাকা একটি যাত্রীবাহী বাসও ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসের যাত্রী ফরিদপুর জেলার সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস ও এবং একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম নামে দুইজনের মৃত্যু হয়। তারা ফরিদপুর থেকে মাইক্রোবাসে চড়ে ঢাকা যাচ্ছিল। 

আরও পড়ুন: ‘টাকা তুলে হাসিনাকে ফেরাব’ বলা সেই তরুণসহ গ্রেপ্তার ৪

স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) মো.সালাম বলেন,'ভোরে স্থানীয়রা দুর্ঘটনার খবর জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এসময় দুইজন ঘটনাস্থলেই মারা যায়। ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত অন্য দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের তখনই ঢাকা পাঠিয়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন,'মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি শিবচর হাইওয়ে থানায় রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল ইসলাম বলেন,'বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।  পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করেছে।

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9