বেড়েছে বীজের দাম

নোয়াখালীতে জলাবদ্ধতায় আউশের খেত-আমনের বীজতলায় ব্যাপক ক্ষতি

১৪ জুলাই ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
ক্ষতিগ্রস্ত আউশ ক্ষেত

ক্ষতিগ্রস্ত আউশ ক্ষেত © টিডিসি

টানা বৃষ্টি ও ফেনী মুহুরী নদী থেকে নেমে আসা ঢলের কারণে নোয়াখালী জেলায় আউশ ধান, আমনের বীজতলা এবং গ্রীষ্মকালীন ও শরৎকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষেতে পানি জমে দেখা দিয়েছে গোড়া পচাসহ বিভিন্ন রোগবালাই। কৃষকরা বলছে, এতে বাজারে আমন ধানের বীজের দাম বেড়েছে। বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন প্রান্তিক চাষিরা।

জুলাই মাসের ৭ তারিখে জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরপর টানা ৪ দিনের বৃষ্টিতে জেলার ছয়টি উপজেলার ৫৭টি ইউনিয়নে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। এতে আউশের খেত ও আমন ধানের বীজতলা পানির নিচে তলিয়ে রয়েছে। আউশের খেত ও আমনের বীজতলা তলিয়ে যাওয়ায় হুমকির মুখে পড়বে কৃষকরা। ফলে উপজেলার আউশের খেত ও আমনের বীজতলা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সুবর্ণচরের কৃষক নজরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চারদিক পানির নিচে ডুবে থাকায় নতুন করে বীজতলা তৈরি করার মতো উঁচু জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে উঁচু জায়গা আমনের বীজতলা করার জন্য ভাড়া নিচ্ছে। কিন্ত পুঁজির অভাবে নতুন করে বীজতলা তৈরি করতে হিমশিম খাচ্ছে কৃষকেরা। দ্রুত পানি না নামলে আউশ, আমন চাষের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার হবে।

কোম্পানীগঞ্জের কৃষক আমির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আকস্মিক এমন দুর্যোগের মুখে পড়ে দিশেহারা কৃষক। ফলন্ত সবজিরে মাঠ পানিতে শেষ হয়ে যাওয়ায় দায়দেনা পরিশোধের চিন্তায় দিশেহারা কৃষক। ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত আমাদের সহায়তা প্রয়োজন।  

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় ৫ হাজার ১৯৯ হেক্টর  জমির ফসল পানিতে আক্রান্ত আবস্থায় আছে। এর মধ্যে ৮৯১ হেক্টর আমনের বিজতলা, ২ হাজার ৫০০ হেক্টর আউশের বীজতলা, ১ হাজার ২০০ হেক্টর গ্রীষ্মকালীন সবজি, ৫৭৫ হেক্টর শরৎকারীন সবজি  নিমজ্জিত অবস্থায় আছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এখনো জেলার ছয়টি উপজেলার ৫৭ টি ইউনিয়ন জলবদ্ধতার কবলে রয়েছে। এখনো পানিবন্দী হয়ে রয়েছে প্রায় ২৪ হাজার ৯৫০টি পরিবার। ক্ষতির শিকার হয়েছে প্রায় ৯০ হাজার ৪০৩ জন মানুষ। বিভিন্ন উপজেলা পায়ের ৫৮ টি বাড়ি বিধ্বস্ত হয়েছে জলাবদ্ধতায়।বর্তমানে ২৭টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১০২৩ জন মানুষ রয়েছে। ২৯ টি মেডিকেল টিম মাঠে কাজ করছে। 

নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মীরা রানী দাস দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কবিরহাট, সুবর্ণচর ও সদর উপজেলায় বীজতলা ও সবজি আক্রান্তের হার অপেক্ষাকৃত বেশি। সেনবাগ এবং সুবর্ণচরের তুলনায় কবিরহাট উপজেলায় পানি ধীরগতিতে সরছে। পানি সরে গেলে ক্ষতির পরিমাণ কমে আসবে। কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা সার্বক্ষণিক মাঠপর্যায়ে থেকে কৃষকদের ফসল যাতে রক্ষা করা যায়। এ বিষয়ে তাদের পরামর্শ দিয়ে হচ্ছে।

ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললেই অতিরিক্ত চার্জের …
  • ১৫ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত লোগো ও মনোগ্রাম প্রকাশ
  • ১৫ জুলাই ২০২৬
উত্তরায় সড়ক অবরোধের চেষ্টা এইচএসসি পরীক্ষার্থীদের
  • ১৫ জুলাই ২০২৬
নতুন আইনেও থামেনি ঝুঁকি, কিশোরদের ক্ষতিকর ভিডিও দেখাচ্ছে ইউ…
  • ১৫ জুলাই ২০২৬
কোন শিক্ষার্থীকে কোন ধারায় শাস্তি, এসএসসিতে বহিষ্কৃত ৭১ পরী…
  • ১৫ জুলাই ২০২৬
২৫ বছরে পদার্পণ: সংগ্রাম পেরিয়ে সাফল্যের পথে রাবিপ্রবি
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence