বিড়ি না দেওয়ায় নৈশ প্রহরীকে হত্যা, যুবক আটক 

১২ জুলাই ২০২৫, ১০:২৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৬ PM
মদন থানা

মদন থানা © সংগৃহীত

বিড়ি না দেওয়ায় এক নৈশপ্রহরীকে হত্যার অভিযোগে সুকেল মিয়া (৩০) নামের এক যুবকের আটক করেছে পুলিশ। গত বুধবার(৯ জুলাই) রাত ৯টার দিকে নেত্রকোনা মদন উপজেলার জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার চৌরাস্তা মোড়ে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান ।

নিহত নৈশ প্রহরী ভিকছান (৬০) মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি গ্রামের মৃত ফজর আলীর ছেলে। অভিযুক্ত সুকেল মিয়া একই উপজেলা চানগাঁও ইউনিয়নের আলিয়ার পুর গ্রামের আলতু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, গত বুধবার আনুমানিক রাত ৯টার দিকে জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজারের নৈশপ্রহরী ভিকছান মিয়ার কাছে একটি বিড়ি চেয়েছিলেন সুকেল মিয়া। ভিকছান বিড়ি দিতে অনিহা প্রকাশ করলে এতে ক্ষিপ্ত হন সুকেল। পরে তার হাতে থাকা ছাতা দিয়ে আঘাত করলে ছাতার মাথা ভিকছান মিয়ার গলায় গিয়ে ঢুকে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। ওই দিনই চিকিৎসার শেষে ময়মনসিংহ থেকে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

এবিষয়ে ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। আর অভিযুক্ত সুকেলকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬