পরীক্ষার হলে স্মার্ট ফোন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

০৮ জুলাই ২০২৫, ০৭:৩৫ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় © টিডিসি

নেত্রকোনার বারহাট্টায় এইচএসসি সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বারহাট্টা সরকারি কলেজের ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ জন শিক্ষার্থী স্মার্ট ফোন নিয়ে নকল করার সময় ধরা পড়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ।

জানা যায়, সোমবার ছিলো তথ্য ও যোগাযোগ বিষয়ের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ করে নৈর্ব্যক্তিক প্রশ্নের ছবি তুলে বাহিরে পাঠিয়ে সমাধান করে আবার মোবাইল দেখে দেখে নকল করছিলো এই তিন শিক্ষার্থী। এই সময় তিনটি রুম থেকে ৩ জনকে মোবাইলসহ হাতেনাতে ধরে তাদের বহিষ্কার করা হয়েছে।

বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট ও সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ গনমাধ্যমকে বলেন, তিনজন শিক্ষার্থী মোবাইল দেখে দেখে পরীক্ষা দিচ্ছিলো। এই তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা এই বছর কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তিনি আরও জানান, তাদের মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে। কক্ষ পরিদর্শকদের ব্যপারে এখনও কোন সিন্ধান্ত হয়নি।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (৩ জুলাই) ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালীন বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে আরও ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিলো। তারাও বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী ছিল।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬