মডেল মসজিদ উদ্বোধন ও ইমাম নিয়োগের দাবিতে মাদারীপুরে সংবাদ সম্মেলন

০৭ জুলাই ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
মাদারীপুর জেলা মডেল জামে মসজিদের নিচতলায় সংবাদ সম্মেলন

মাদারীপুর জেলা মডেল জামে মসজিদের নিচতলায় সংবাদ সম্মেলন © সংগৃহীত

মাদারীপুর জেলা মডেল জামে মসজিদ উদ্বোধন ও ইমাম, মুয়াজ্জিন, খাদেম, নাইট গার্ড নিয়োগ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ সোমবার (৭ জুলাই) সকালে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যানারে জেলা সদর জামে মডেল মসজিদের নিচতলায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহণ বাস-মালিক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি কে এম তোফাজ্জল হোসেন ছান্টু বলেন, মাদারীপুর জেলা মডেল জামে মসজিদের দীর্ঘদিন আগে কাজ শেষ হলেও অদৃশ্য কারণে উদ্বোধন করা হয়নি এবং আমাদের আগের পুরোনো টিনের ঘরেই নামাজ পড়তে হচ্ছে। দুর দূরান্ত থেকে আসা মুসল্লিদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়।

সংবাদ সম্মেলনে বর্তমান ইমামের বিরুদ্ধে নানা অভিযোগ করেন মুসল্লীরা। বর্তমান ইমামকে অপসারণ করে নতুন ইমাম, মুয়াজ্জিন, নাইটগার্ড নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং মডেল মসজিদটি উদ্বোধন করে নতুন ভবনে নামাজ পড়ার সুযোগ করে দেয়ার দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফিরোজ শিকদার, রাজন মাহমুদ, সাবেক নাজির গোলাম মস্তফা,সাহাবদ্দিন আহমেদ লিটন,ওবাইদুল হক বাদলসহ জেলার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬