সীমান্তে জেনারেটরের তারে জড়িয়ে হাতির মৃত্যু

০৫ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৪:৪৪ PM
শেরপুর সীমান্তে বন্য হাতির মরদেহ পড়ে রয়েছে

শেরপুর সীমান্তে বন্য হাতির মরদেহ পড়ে রয়েছে © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী উত্তর কাটাবাড়ি এলাকা থেকে এক বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে হাতিটির মৃতদেহ পাওয়া যায়। জেনারেটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, সীমান্তবর্তী এলাকায় বিদ্যুতের সংযোগ নিষিদ্ধ থাকলেও কিছু দুষ্কৃতকারী জেনারেটর ব্যবহার করে বৈদ্যুতিক সংযোগ দেয়। ওই ঘটনায় ১৫ বছর বয়সী মাদি হাতিটি মারা গেছে। 

স্থানীয়রা জানায়, ফসল রক্ষার জন্য তারা জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন, যাতে হাতির দল ধানক্ষেত ও লোকালয়ে কম আসে। শুক্রবার রাতে ৮ থেকে ১০টি বন্য হাতির দল নাকুগাঁও থেকে উত্তর কাটাবাড়িতে এসে হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

হাতিটির মৃত্যুতে পালের অন্য হাতিরা চিৎকার করলে, স্থানীয়রা বনবিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে বলে জানান দেওয়ান আলী।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬