স্কুলে যাওয়ার পথে ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা, যুবক আটক

০১ জুলাই ২০২৫, ০৯:০১ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১২:০৯ AM
৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা

৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা © টিডিসি

চাঁদপুর শহরের কালিবাড়ী রেলস্টেশন এলাকা থেকে স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার দায়ে মোবারক বেপারী (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) সন্ধ্যায় চাঁদপুর রেলস্টেশন প্ল্যাটফর্ম এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোবারক চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী এলাকার মৃত সোবহান বেপারীর ছেলে।

ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, গত শনিবার (২৯ জুন) দুপুরে স্কুলে যাওয়ার পথে কালিবাড়ী রেলগেট সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোবারক ওই ছাত্রীকে পার করে দেওয়ার নাম করে হাত ধরে রাস্তার অপর পাশে নিয়ে যায়। পরে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে অটোরিকশায় তুলে স্টেডিয়াম এলাকায় নিয়ে যায় এবং একপর্যায়ে পেছনের দিকে নিয়ে গিয়ে অপহরণের চেষ্টা করে। এসময় ছাত্রী জানায়, তার বাবা সেনাবাহিনীতে কর্মরত। এতে ভীত হয়ে যুবকটি মেয়েটিকে ছেড়ে দেয় এবং চলে যেতে বলে।

ঘটনার পর ভুক্তভোগীর মা থানায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। সেনাবাহিনীর সহায়তায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মোবারককে শনাক্ত করে এবং সোমবার সন্ধ্যায় রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। আমরা তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যাবস্থা নিচ্ছি।

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950