ধর্মঘট প্রত্যাহার ৪৫ ঘণ্টা পর ঢাকা-পাবনা রুটে বাস চলাচল শুরু

২৮ জুন ২০২৫, ০১:১৮ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৩:৪৪ PM
অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার

অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার © টিডিসি ফটো

পাবনা ও সিরাজগঞ্জের শাহজাদপুর বাস মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের জেরে ঢাকা-পাবনা রুটে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ৪৫ ঘণ্টা পর চলাচল শুরু হয়েছে বাস চলাচল। এতে স্বস্তি ফিরেছে এ রুটে চলাচলকারী যাত্রীদের। শনিবার (২৮ জুন) সকাল ৬টার দিকে পাবনা থেকে প্রথম বাস ছেড়ে যায় এবং কোনো অসুবিধা বা বাধা ছাড়াই শাহজাদপুর অতিক্রম করে পাবনার বাসগুলো। দুই জেলার জেলা প্রশাসকের প্রচেষ্টায় এ বাস চলাচল স্বাভাবিক হয়।

পাবনা মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে আমাদের ধর্মঘট চলছিলো। গতকাল (২৭ জুন) রাতে কেন্দ্রীয় শ্রমিক নেতা শিমুল বিশ্বাস ও দুই জেলার জেলা প্রশাসকের উদ্যোগে আমাদের ডেকেছিলেন পাবনার জেলা প্রশাসক। সেখানে আমাদের সাথে বিস্তারিত আলাপ হয়। 

তিরি আরো বলেন, আমরা শাহজাদপুরের বাস মালিক শ্রমিকদের অন্যায় ও অনিয়মের কথা জানিয়ে এর স্থায়ী সমাধান চাই। তৎক্ষণাৎ না হলেও দ্রুতই এর স্থায়ী সমাধান করা হবে, এমন আশ্বাসে আজ শনিবার সকাল ৬টায় আমরা বাস ছেড়েছি। স্বাভাবিকভাবেই বাসগুলো যাচ্ছে, এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে অবশ্যই এর একটি সুষ্ঠু সমাধান হতে হবে। কেননা চাপের মুখে তারা এভাবে অনেকবার সব নিয়ম মেনে নিয়েছেন। কিন্তু পরে আবার তারা সেই ঝামেলাই করে।

এর আগে শাহজাদপুরের বাস শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজিসহ মাঝে মাঝেই পাবনার বাস শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করে পাবনা জেলা মোটর মালিক গ্রুপ ও বাস-মিনিবাস মালিক সমিতি সহ তিনটি সংগঠন। 

গত ২৫ জুন অপরাধ ছাড়াই পাবনার একজন শ্রমিককে মারধর করে শাহজাদপুরের বাস শ্রমিকরা। এছাড়া পাবনায় শাহাজাদপুরের বাস চলাচলের ক্ষেত্রে পাবনার মালিক ও শ্রমিক গ্রুপের কোনো নিয়ম মানে না তারা। অথচ পাবনার বাস ও শ্রমিকদের ওপর নির্যাতন চালায়। শাহাজাদপুর ছাড়া সড়কপথে পাবনা থেকে ঢাকা যাওয়ার কোনো বিকল্প সড়ক না থাকায় তারা এমন স্বেচ্ছাচারিতা ও নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে।

ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬