ইউনিয়ন বিভাজনের দাবিতে আনোয়ারায় বিক্ষোভ 

১৫ জুন ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
বিক্ষোভ

বিক্ষোভ © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া ও রুদুরা গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনিক বিভাজনের জটিলতায় নাগরিক সেবা গ্রহণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ইউনিয়ন বিভাজনের দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতায় অতিষ্ঠ হয়ে শনিবার (১৫ জুন) সকালে উপজেলার প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হাজারেরও বেশি নারী-পুরুষ।

এ সময় ‘আর নয় হয়রানি, চাই ন্যায্য অধিকার’ — এমন নানা স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে শিশু, নারী, বৃদ্ধসহ সর্বস্তরের মানুষ একযোগে অংশ নেন বিক্ষোভে।

স্থানীয়দের অভিযোগ, ডুমুরিয়া ও রুদুরা গ্রাম দুটি আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও সদর ইউনিয়ন পরিষদ ভবন তাদের বাড়ির মাত্র ২০০ গজ দূরে। অথচ যেকোনো সেবা নিতে তাদের যেতে হয় প্রায় ৪ কিলোমিটার দূরে চাতরী ইউনিয়ন পরিষদে। এতে বাড়ছে যাতায়াতের খরচ, নষ্ট হচ্ছে সময়, আর সেবাগ্রহণে পড়তে হচ্ছে নানা হয়রানির মুখে।

ডুমুরিয়ার বাসিন্দা সরোজ আহমেদ ক্ষোভ জানিয়ে বলেন, যেখানে সদর ইউনিয়ন অফিস মাত্র দুই মিনিটের হাঁটার পথ, সেখানে আমাদের গাড়ি ভাড়া করে দূরের অফিসে যেতে হয়। এ ভোগান্তি দিনের পর দিন সহ্য করা যাচ্ছে না।

মানববন্ধনে অংশ নেওয়া রুদুরা গ্রামের এক গৃহবধূ বলেন, মহিলাদের অনেক সেবার জন্য দূরের ইউনিয়ন অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সন্তানদের জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে নানা কাজে আমাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, উঠান বৈঠক, গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের পর আন্দোলনের এই ধাপে এসে পৌঁছেছে এলাকাবাসী।

এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও স্থানীয় বাসিন্দা জুবাইরুল আলম বলেন, প্রশাসনের দীর্ঘসূত্রিতা আর রাজনৈতিক উদাসীনতায় আমরা বছরের পর বছর বঞ্চিত। এই বৈষম্য থেকে মুক্তি পেতে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।

বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন স্থানীয়রা। এ সময় আন্দোলনকারীদের আশ্বস্ত করে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘আপনাদের স্মারকলিপি গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে। আপনাদের একতা ও ন্যায্য দাবি সত্যিই প্রশংসনীয়।’ 

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দাদাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেল নাতি-নাতনি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুষ্ঠরোগীদের সহায়তা করতে আগ্রহী বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্র…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধী সন্তানকে বিমানে ‍তুলতে না পেরে ফিরলেন মা, হয়রানি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9