একই দিনে এক গ্রাম থেকে তিন শিশু নিখোঁজ

১৪ জুন ২০২৫, ০৭:৫১ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
নিখোঁজ তিন শিশু

নিখোঁজ তিন শিশু © সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলায় এক গ্রাম থেকে তিন শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ জুন) আসরের আজানের পরপরই তারা বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আর তাদের খোঁজ মিলছে না। এঘটনায় নিখোঁজ পরিবারের পক্ষ থেকে চৌগাছা জিডি হয়েছে বলে নিশ্চিত করেন ওসি আনোয়ার হোসেন।

ওসি জানান, নিখোঁজ তিন শিশুর মধ্যে রয়েছে সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের সার ব্যবসায়ী বাদল হোসেনের মেয়ে ফারিয়া (১৩), একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইসমাইল হোসেনের মেয়ে ফায়জা (১১) এবং পৌরসভার বেলেমাঠ গ্রামের বাসিন্দা, মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে তাবাসুসুম (৯)। তাবাসসুম জাহাঙ্গীরপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সেখান থেকে তাকে পাওয়া যাচ্ছে না।

ফারিয়া জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি, ফায়জা স্থানীয় কওমি মাদ্রাসা এবং তাবাসসুম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

ফারিহার পিতা বাদল হোসেন জানান, শুক্রবার বিকেলে তারা বাড়ি থেকে বের হয় তারা। আমরা ভেবেছিলাম একটু পরে হয়ত ফিরবে, কিন্তু রাত হয়ে গেলেও ফেরেনি। সব জায়গায় খোঁজ নিয়েছি, কোনো খোঁজ নেই। এখন থানায় জিডি করা হয়েছে। শিশুদের দ্রুত নিরাপদে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে থানা জিডি করা হয়েছে। শিশুদের সন্ধান পেতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে ।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬