চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনা

ও আমার আয়েশা তুই কোথায় গেলিরে—বাবা সাজ্জাদুন নূর

০৬ জুন ২০২৫, ০৭:৪৩ AM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৭:৫৯ PM
বাবা সাজ্জাদুন নূরের কোলে আয়েশা

বাবা সাজ্জাদুন নূরের কোলে আয়েশা © সংগৃহীত

ঈদ উদ্‌যাপনের জন্য বাবা-মার সঙ্গে চট্টগ্রাম শহরে যাচ্ছিল ২ বছর বয়সী আয়েশা। কিন্তু গন্তব্যে পৌঁছা হয়নি তার। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে বোয়ালখালী উপজেলায় কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় প্রাণ গেছে আরও ৩ জনের।  

নিহত আয়েশা চট্টগ্রামের বোয়ালখালীর মুন্সিপাড়া এলাকার সাজ্জাদুন নূর ও জুবাইদা ফেরদৌস দম্পতির সন্তান।

রাত ১০টার দিকে দুর্ঘটনায় আহত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় হাসপাতালের এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। 

হাসপাতালের বারান্দায় দাঁড়িয়েই আয়েশার বাবা সাজ্জাদুন নূর বিলাপ করতে করতে বলেন, ‘ও আমার আয়েশা, তুই কোথায় গেলিরে! আমার মেয়ে তো কিছুই বুঝতো না। তার কি দোষ ছিল? তাকে কেন নিয়ে গেল আল্লাহ।’

এদিকে দুর্ঘটনার পর আয়েশাকে হাসপাতালে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়,  গায়ে সাদা ফ্রক ও নীল হাফ প্যান্ট পরা আয়েশাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছেন বাবা। তারা মাথা ফেঁটে গড়িয়ে পড়ছে রক্ত। সেই রক্তে লাল হয়ে যাচ্ছে বাবার টি-শার্ট। শিশুটিকে কোলে নিয়ে ছুটতে ছুটতে বাবা সাজ্জাদ ‘আল্লাহু আকবরম আল্লাহু আকবর’ বলে জিকির করছেন। 

জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা
  • ১২ আগস্ট ২০২৬
দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির দৌড়: রাজধানীর সেরা কলেজ কোনগুলো, পছন্দের শীর্…
  • ১২ আগস্ট ২০২৬
মধ্যরাতে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ১২ আগস্ট ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এক ধরনের কোটা পদ্ধতি: ড.…
  • ১২ আগস্ট ২০২৬