চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ 

০৬ জুন ২০২৫, ০৭:৩৬ AM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৩:৫৭ PM
ঈদ

ঈদ © ফাইল ফটো

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন হয়েছে হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাদ্রা দরবার শরীফ ও আশপাশের এলাকাগুলোতে।

সকালে সাদ্রা দরবার শরীফের মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। যেখানে ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। এছাড়া সকাল সাড়ে ৮টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে, যার ইমামতি করবেন পীর মাওলানা আরিফ চৌধুরী।

সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মাওলানা আরিফ চৌধুরী জানান, ‘আমরা শুধু সৌদি আরব নয়, কোরআন-হাদিসের আলোকে চাঁদের ওপর নির্ভর করেই ঈদের সময় নির্ধারণ করি।’

প্রসঙ্গত, প্রায় এক শতাব্দী ধরে সৌদি আরবের সময় অনুসরণ করে আগাম ঈদ উদযাপন করে আসছেন এই অঞ্চলের মুসলমানরা। জানা যায়, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ইসহাক চৌধুরী (রহ.) এই রীতির সূচনা করেন। সেই থেকে তার অনুসারীরা ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা মধ্যপ্রাচ্যের চাঁদ দেখার উপর ভিত্তি করে পালন করে আসছেন।

যেসব গ্রামে আগাম ঈদ উদযাপন হচ্ছে
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, বলাখাল, মনিহার, প্রতাপপুর, অলিপুর, সমেশপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার গল্লাক, ভুলাচোঁ, লক্ষ্মীপুর, উভারামপুর, মুন্সিরহাট, কাইতাড়া, বদরপুর, সাচনমেঘ, পাইকপাড়া, বালিথুবা, নূরপুর, সুরঙ্গচাইল, শোল্লা; মতলব উপজেলার মোহনপুর, দশানী, পাঁচানী; এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন গ্রামে।

প্রায় দুই লক্ষাধিক মানুষ আজ ঈদের নামাজ আদায় করবেন এসব এলাকায়।

শিক্ষার্থীদের পেটানোর নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের
  • ০৬ আগস্ট ২০২৬
‎বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি শুধু নিয়মিত শিক্ষার্থীদের হওয়া…
  • ০৬ আগস্ট ২০২৬
বর্ষাকালে লবণ-চিনি শুকনো রাখার সহজ ও কার্যকর ৬ উপায়
  • ০৬ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতন-বাড়িভাড়া-ইনক্রিমেন্ট নিয়ে সবশেষ যা …
  • ০৬ আগস্ট ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড, গোসসা ইংল্যান্ডের
  • ০৬ আগস্ট ২০২৬
১৬৫ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৭টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৬ আগস্ট ২০২৬