বিদ্যালয়ের মাঠ প্রভাবশালীর দখলে, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

২৭ মে ২০২৫, ০৪:২১ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৯:০৮ PM
বিদ্যালয়ের মাঠে রাখা নির্মাণসামগ্রী

বিদ্যালয়ের মাঠে রাখা নির্মাণসামগ্রী © টিডিসি

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ভাটি গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ নির্মাণকাজের জন্য দখল করে রেখেছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। বিদ্যালয়ের পাশেই নির্মাণাধীন একটি ভবনের নির্মাণসামগ্রী রাখা হয়েছে মাঠজুড়ে। এতে শিক্ষার্থী মাঠে খেলতে গিয়ে আহত হচ্ছে। মাঠে নির্মাণসামগ্রী রাখায় শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় মাঠের অধিকাংশ জায়গা দখল করে রাখা হয়েছে রড কাটার মেশিন ও অন্যান্য নির্মাণসামগ্রী। এসব সামগ্রীর কারণে ছোট শিক্ষার্থীরা মাঠে খেলতে গিয়ে আহত হচ্ছে।

কয়েকজন শিক্ষার্থী বলে, ‘আমরা ঠিকমতো খেলতে পারি না। কিছুদিন আগেই আমাদের কয়েকজন বন্ধু খেলতে গিয়ে হাত-পা কেটে ফেলে। এগুলো সরিয়ে ফেললে আমরা স্বচ্ছন্দে খেলাধুলা করতে পারব।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মাজেদুল ইসলাম বলেন, “ছয় মাস ধরে এই মাঠে নির্মাণকাজ চলছে। এটি দখল করে রেখেছেন রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মৃধা। বিষয়টি তাকে জানিয়েছি, কিন্তু তিনি বলেছেন, ‘জায়গা আমাদের, অফিস-আদালতে যা করার আমি করব, এ বিষয়ে আপনার কিছু বলার দরকার নেই।’”

আরও পড়ুন: গবেষণায় ১ হাজার ২২৪ কোটি টাকা পাচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

এ বিষয়ে মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমি প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি জেনেছি। অনেকবার বলার পরও তারা কর্ণপাত করছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।’

এ বিষয়ে কথা বলার জন্য সাবেক চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মৃধার মোবাইল নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬