ফরিদপুরে কৃষ্ণচূড়ার রঙে সেজেছে সড়ক

০৯ মে ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:৫৩ PM
রাস্তার পাশে ফুটে আছে কৃষ্ণচূড়া ফুল

রাস্তার পাশে ফুটে আছে কৃষ্ণচূড়া ফুল © টিডিসি

এবারের গ্রীষ্মের শুরুর আবহাওয়াটা একটু ব্যতিক্রম। দেশের কোথাও কোথাও কখনো তাপমাত্রা উঠেছে বেশি আবার কোথাও কম। এমন আবহাওয়ায় নির্মল বায়ুতে নিঃশ্বাস নিতে ও আনন্দ বিনোদন পেতে হাতের কাছেই কৃষ্ণচূড়ার ছায়াতল যেন স্বপ্নের মতো হয়ে উঠেছে অনেকের কাছে। 

ফরিদপুরের বিভিন্ন উপজেলার মহাসড়কের দুপাশে চোখে পরে কৃষ্ণচূড়া গাছের অপরূপ দৃশ্য। ঢাকা- খুলনা মহাসড়কের গোয়ালন্দ রাস্তার মোড় থেকে কামারখালী ব্রিজ পর্যন্ত  কৃষ্ণচূড়া গাছের সৌন্দর্যময় দৃশ্য অনেকেই উপভোগ করেন। অনেকে আবার একে অপরের ছবি তুলতে ব্যস্ত। কেউ কেউ আবার নিজেই নিজের সেলফি তুলছেন। পাশেই কৃষ্ণচূড়ার সুশীতল ছায়াতলে ক্লান্ত, পরিশ্রান্ত হৃদয়কে একটু প্রশান্তি দিতে বিশ্রাম নিচ্ছেন এক ভ্যানগাড়ি চালক। গাছে গাছে চারপাশটা যেন ফুলে ফুলে ভরে গেছে। তবে সব ফুল যে কৃষ্ণচূড়ার মতো নজর কাড়তে পারছে তা কিন্তু নয়। 

ছবি তুলতে আসা সিফাত, জরিফ, মারুফসহ আরও কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, মহাসড়কের পাশের এই কৃষ্ণচূড়া গাছটির সৌন্দর্য তাদের দৃষ্টি কেড়েছে। তাই এই সৌন্দর্য উপভোগের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে তুলছেন ছবি।

ঢাকা-খুলনা  মহাসড়কের গোয়ালন্দ রাস্তার মোড় থেকে কামারখালী ব্রিজ পর্যন্ত ৩০ থেকে ৭০ থেকে ৮০টি  সুশোভিত কৃষ্ণচূড়ার সুশীতল গাছ দেখতে পাওয়া যায়। সবুজ চিকন পাতার ফাঁকে ফাঁকে লাল লাল কৃষ্ণচূড়া ফুল, দেখলেই চোখ জুড়িয়ে যায়। কৃষ্ণচূড়ার লাল ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা এক অন্য রকম দৃষ্টিনন্দন শোভা পাচ্ছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির বিষয়ে ধৈর্য ধরার আহ্বান সরকারের

কৃষ্ণচূড়ার সুবাস ও সৌন্দর্যে মুখরিত দর্শনার্থীদের নতুন আকর্ষণ এখন এই কৃষ্ণচূড়ার তল। কৃষ্ণচূড়া গাছ দেখলে অনেককেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পরতে দেখা যায়।

কবিতা, সাহিত্য, গান ও বিভিন্ন উপমায় কৃষ্ণচূড়া ফুলের কথা নানা ভঙ্গিমায় এসেছে। শোভা বর্ধনকারী এ বৃক্ষটি দেশের গ্রামবাংলার পাশাপাশি এখনও তার নড়বড়ে অস্তিত্ব নিয়ে কোনোক্রমে টিকে আছে পথে-প্রান্তরে। বিদেশ থেকে আমদানিকৃত এই ফুল যেন এখন বাঙালির ঐতিহ্যেরই একটা অংশ হয়ে গিয়েছে সবার অজান্তেই। এর সবচেয়ে বড় খ্যাতি হচ্ছে মোহনীয় রক্তিম আভা। সবুজের বুকচিরে বের হয়ে আসা লাল ফুল এতোটাই মোহনীয় যে, পথচারীরাও থমকে দাঁড়াতে বাধ্য হন।

দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, ঘুষ-কাণ্ডে জড়িত ইউএনও অফিসের সে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মুজিব কর্ণারকে মুক্তিযুদ্ধ ও জুলাই কর্ণারে রূপান্তরের দাবি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনি জটিলতায় সাড়ে ৪ বছর ধরে আটকে যবিপ্রবির পদার্থবিজ্ঞানের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিটফোর্ডের নতুন উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: দু’দিন পর দুপক্ষের সমঝোতা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আবদুল মান্নান লাডু ট্রফি মিদুলের, রানারআপ মনজুর শান্ত ও জাহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9