সাভারে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত

০৯ মে ২০২৫, ১১:৫০ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাভারে ঠিকানা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের পেছনে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় দুজন ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শায়েত শেখ (৪০), মো. হোসাইন (৫৫)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
 
সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত দুই যাত্রী সড়ক বিভাজক পেরিয়ে সার্ভিস লেন থেকে সরাসরি মূল লেনে গিয়ে চন্দ্রাগামী একটি যাত্রীবাহী বাস থামানোর সংকেত দেন। এ সময় বাসটি মূল লেনে থামিয়ে যাত্রীদের উঠতে সহায়তা করার মুহূর্তে পেছন থেকে একটি রডবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসে ওঠার সময় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই দুই যাত্রী।
 
খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। 

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ট্যাগ: নিহত
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় ধাপেও বাদ দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুমকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আবেদন ২৯ অক্টোবর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিন্ন পথ ধরে পাহাড়ে জড়ো হয় ৪ জন, কোদাল দিয়ে প্রথম আঘাত তুহি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এক ব্লকে থাকলেও অন্য ব্লকে থাকে না পানি, ভোগান্তিতে শিক্ষার…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬