এসএসসি পরীক্ষা কেন্দ্রে আগুন

১০ এপ্রিল ২০২৫, ১১:৪৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৬ AM
পরীক্ষা কেন্দ্রে আগুন

পরীক্ষা কেন্দ্রে আগুন © সংগৃহীত

ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আগুন লাগা স্কুল চলতি বছরের এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্কুলের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন  বলেন, ‌‌‘ কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে আরো দুটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত এবং দুটি কক্ষের আংশিক ক্ষতি হয়েছে।’

ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, ‘আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে কিভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬