ঢাকা থেকে বরগুনাগামী বাসে ডাকাতি

২৫ মার্চ ২০২৫, ১০:৫৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৬ PM
ইমরান পরিবহন

ইমরান পরিবহন © টিডিসি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা বরগুনাগামী ইমরান পরিবহনের একটি বাস বরগুনার গলাচিপা এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে। সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বাকেরগঞ্জ- বরগুনা আঞ্চলিক মহাসড়কের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

বাসের যাত্রীরা জানান, সড়কে গাছ ফেলে ডাকাতরা তিনটি বাসের গতিরোধ করে। ইমরান পরিবহনের একটি বাসে হামলা চালায় সশস্ত্র ডাকাতরা। যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ডাকাতের কবলে পড়া বাসটি যাত্রীসহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র ও লাইসেন্স নবায়নে নতুন নির্দেশ…
  • ২৬ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুকন্যা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
  • ২৬ অক্টোবর ২০২৬
আজ নোটিশ দেবে না বোর্ড, প্রধানমন্ত্রীও রাষ্ট্রীয় সফরে, ২৯ অ…
  • ২৬ অক্টোবর ২০২৬
অনিয়মিত শিক্ষার্থীদের টিসি দেবে যশোর সরকারি মহিলা কলেজ
  • ২৬ অক্টোবর ২০২৬
এক্সপোর্ট বিভাগে নিয়োগ দেবে সজীব গ্রুপ, আবেদন ২০ নভেম্বর পর…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাকসুর মেয়াদ শেষ আজ, পরবর্তী নির্বাচন নিয়ে শঙ্কা
  • ২৬ অক্টোবর ২০২৬