চাকরি নিয়ে জর্ডান যাওয়ার সুযোগ, থাকা খাওয়া ও বিমান ভাড়া ফ্রি

০৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৪ PM
জর্ডান নগরী

জর্ডান নগরী © সংগৃহীত

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি জর্ডানের ম্যাস অ্যাক্টিভ আল শাফী কোম্পানিতে লোকবল নিয়োগ দেবে। 

এ প্রতিষ্ঠানে মোট তিনজন নারী মানবসম্পদ কর্মকর্তা নেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর পাস করতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছর।

আবেদনকারীকে অবশষ্যই ইংরেজি ও বাংলায় বলা এবং লেখায় পারদর্শী হতে হবে। হিন্দি ও শ্রীলঙ্কান ভাষায় কথা বলা জানতে হবে। কম্পিউটার চালনায় (মাইক্রোসফট এক্সেল/ওয়ার্ড এবং ই-মেইল) পারদর্শী হতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর দৈনিক ৮ ঘণ্টা করে সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। জর্ডানে যাওয়া এবং চুক্তি শেষে দেশে ফিরে আসার বিমানভাড়া কোম্পানি বহন করবে। 

বেতন ও সুযোগ-সুবিধা : মাসিক বেতন ২৯,৩৮৫-৩৩,৩৯২ টাকা। জর্ডানে থাকা ও খাওয়া ফ্রি। এ ছাড়া বসবাসের জন্য আসবাবসহ কর্মস্থলে যাতায়াতের পরিবহন খরচও কোম্পানি বহন করবে।

যেভাবে আবেদন : আগ্রহীদের ইংরেজিতে দুই কপি জীবনবৃত্তান্ত, পাসপোর্টের ফটোকপি, সব শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদসহ আবেদন করতে হবে। বোয়েসেল অফিসের সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। 

আবেদনের শেষ তারিখ : ১৩ সেপ্টেম্বর, ২০২২

পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950