পায়রা বন্দরে চাকরির সুযোগ, বেতন ৩৫,৫০০–৬৭,০১০

০৭ আগস্ট ২০২২, ০৩:০৪ PM
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পায়রা বন্দরে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পায়রা বন্দরে © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনকৃত পাইলট পদে কর্মী নেবে। আগ্রহী প্রার্থীদের ২৫ আগস্ট পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম: পাইলট 

পদসংখ্যা : ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : মাস্টার (এফজি) বা প্রথম শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসেবে দুই বছরের অভিজ্ঞতা; অথবা তৃতীয় শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজে আট বছরের সামুদ্রিক অভিজ্ঞতা। 

বয়স: ২০২২ সালের ১ আগস্ট অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে

বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোড করা নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সব সনদ/ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, জাতীয়তা/নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, মুক্তিযোদ্ধা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি সংযুক্ত করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে। খামের ওপর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে। নির্ধারিত আবেদন ফরমের ছক, আবেদনপদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (প্রশাসন), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী।

কলেজে ক্লাস শুরু হতে পারে ১২ নভেম্বর
  • ১২ আগস্ট ২০২৬
খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
আ.লীগ-ছাত্রলীগকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ, দুই ইউএনও কার্যা…
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে মধ্যে ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
  • ১২ আগস্ট ২০২৬