পাঁচ ব্যাংকের ক্যাশ অফিসার পদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত কাল

২২ জানুয়ারি ২০২২, ১০:৫৯ AM
পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা

পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা © সংগৃহীত

আগামী ৪ ফেব্রুয়ারি সমন্বিত পাঁচ ব্যাংকের ক্যাশ অফিসার পদের নিয়োগ পরীক্ষা নিয়ে সংশয় দেখা দিয়েছে। করোনা সংক্রমণ বাড়ায় সরকার আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের ঘোষণা দিয়েছে। ফলে নির্ধারিত সময়ে ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা সেবিষয়ে আগামীকাল বৈঠকে বসবে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)।

এ বিষয়ে ব্যাংকার্স সিলেকশন কমিটির মহাব্যবস্থাপক ও সদস্য সচিব মো. আজিজুল হক বলেন, আমরা আগামীকাল বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। আমরা চাই পরীক্ষা নিতে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিনেই সাধারণত আমাদের পরীক্ষাগুলো হয়। এখন যেহেতু পরিস্থিতি ভিন্ন। আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলবো। তারা যদি পরীক্ষা নিতে আসতে চায় তাহলে নির্ধারিত সময়েই পরীক্ষা হয়ে যাবে।

আরও পড়ুন- পরীক্ষা শুরুর প্রথম মিনিটেই কেন্দ্র থেকে প্রশ্নপত্র নেন কর্মচারী

সোনালী, জনতা, রূপালী, অগ্রণী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ১ হাজার ৪৩৯টি শূণ্য পদে নিয়োগ দেয়া হবে ব্যাংকার্স সিলেকশন কমিটি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর ৫৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত  হবে।

১৪৩৯ পদের মধ্যে সোনালী ব্যাংকে ৮৪৬টি, জনতা ব্যাংকে ১০৫টি, অগ্রণী ব্যাংকে ৪০০টি, রূপালী ব্যাংকে ৮৫টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩টি পদ রয়েছে। এ পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর টাকা ১৬,০০০-৩৮,০০০ হাজার টাকা অনুয়ায়ী বেতন পাবেন। ৩১ জানুয়ারি ২০২১ সালে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ পান চাকরিপ্রার্থীরা। এদিকে গতকাল ৭টি ব্যাংক ও একিটি আর্থিক প্রতিষ্ঠানের অফিসার জেনারেল পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950