একাধিক পদে বাংলাদেশ কোস্টগার্ডে চাকরির সুযোগ

২৩ ডিসেম্বর ২০২১, ০৬:৩৬ PM
প্রতীকী ছ্বি

প্রতীকী ছ্বি © ফাইল ফটো

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। প্রতিষ্ঠানটি একাধিক পদে মোট ৩৪ জনকে নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ অনুযায়ী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের দক্ষতা, প্রতি মিনিটে সাঁটলিপিতে বাংলায় ৫০ ও ইংরেজিতে কমপক্ষে ৮০ শব্দ লিখতে জানতে হবে।
বেতন: ১১০০০-২৬,৫৯০ টাকা।

আরও পড়ুন: সমন্বিত পাঁচ ব্যাংকের পরীক্ষা দ্রুত নেয়া হবে: বিএসসি

পদের নাম: উচ্চমান সহকারী
পদের সংখ্যা: ২ টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ অনুযায়ী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ অনুযায়ী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের দক্ষতা, প্রতি মিনিটে সাঁটলিপিতে বাংলায় ৫০ ও ইংরেজিতে কমপক্ষে ৮০ শব্দ লিখতে জানতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: অটো মেকানিক
পদের সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস বা সমমান পরীক্ষায় অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএ অনুযায়ী উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

আরও পড়ুন: ওয়াটারএইডে ম্যানেজার পদে চাকরির সুযোগ

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদের সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ বা সমমানের জিপিএ অনুযায়ী উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আরও পড়ুন: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে চাকরির সুযোগ

পদের নাম: ফটোকপি অপারেটর
পদের সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ অনুযায়ী উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ২৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৮,২৫০-২০,০১০।

আবেদনের সময়সীমা: ১০ জানুয়ারি, ২০২২ পর্যন্ত।

আবেদন করতে এখানে ক্লিক করুন

ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬
‘বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও’
  • ০৪ আগস্ট ২০২৬
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬