প্রবাসী কল্যাণ ব্যাংকের এমসিকিউর ফল প্রকাশ

০৩ ডিসেম্বর ২০২১, ০৮:২১ AM

© ফাইল ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

অফিসার (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৬৩ জন। গত ১২ নভেম্বর এ পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা সিটি করপোরেশনের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।

পরীক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬